নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

 আশাশুনি উপজেলার বুধহাটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে নুরুজ্জামান জুলু সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুল কক্ষে ভোট গ্রহন করা হয়। ৯৫৮ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গগনা শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। ঘোষিত ফলাফলে দেখাগেছে, সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান জুলু (আনারস প্রতীক) ৪৬৩ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মঞ্জুরুল ইসলাম মহিদ (হরিণ প্রতীক) ৩৩৮ ভোট এবং আশরাফুল ইসলাম (ছাতা প্রতীক) ৪৩ ভোট পেয়েছেন। সাধারণ সদস্য পদে মেহেদী হাসান বিপুল (তালাচাবি) ৪৭৭ ভোট পেয়ে ১ম, জাহাঙ্গীর হোসেন (মোরগ) ৪৬৩ ভোট পেয়ে ২য়, মিলন হোসেন (ব্যাট) ৩৯৮ ভোট পেয়ে ৩য় এবং সহিদুল ইসলাম (ফ্যান) ৩৭২ ভোট পেয়ে ৪র্থ হয়ে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোমিনুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি জিএম মুজিবুর রহমান, আশাশুনি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস কে হাসান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন এসআই জাহাঙ্গীর হোসেন, সিয়াবুল ইসলাম সিহাব, এএসআই মোজাফ্ফার রহমান ও সোহান হোসেন।

Tag
আরও খবর