নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরা -১ ওয়ার্কাস পাটির এমপিকে আগামীতে আর দেখতে চাই না

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ঐতিহাসিক ৭ মার্চ ও সারাদেশ জামায়াত-বিএনপির নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড়ে তালা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, সহ সভাপতি আব্দুর ছামাদ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধার আব্দুর রশিদ মোড়ল, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বাজিৎ সাধু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মীর মহাসিন আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ি, উপজেলা তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবীর হোসেন রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক বিশ্বাস আনোয়ার হোসেন, জেলা কৃষকলীগের সদস্য শেখ শহিদুজ্জামান পাইলট, সাবেক ছাত্রনেতা মাহাবুব হোসেন মিন্টু, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বিধান চন্দ্র দাশ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি শেখ নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ভোটার বিহীন একটি রাজনৈতিক দলকে নৌকার মনোনায়ন দেয়ার কারণে আমরা তালাবাসী ক্ষতিগ্রস্ত। রাশেদ খানের বোন সেলিনা রহমান বিএনপির সদস্য। তালা কলারোয়ার দুর্নীতিবাজ সংসদ সদস্য মোস্তাফা লুৎফুল্লা আওয়ামী লীগ নেতাদের ঘাড়ে চড়ে নদী পার হচ্ছে। এই পরগাছা যদি কেটে না ফেলা তাহলে মূল গাছ থাকবে না বলে মন্তব্য করেন।

সবশেষ তিনি জামায়াত-বিএনপি যাতে মাথা চাড়া দিতে না পারে সে জন্য আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এ সময় বক্তরা বলেন, বর্তমান সংসদ সদস্য মোস্তাফা লুৎফুল্লাহ ক্ষমতায় আসার পর কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে তালাবাসী। সম্প্রতি রাশেদ খান মেনন সাতক্ষীরার জনসভায় এসে দ্রব্যমূল্যে বৃদ্ধিতে প্রতিবাদ সভা ডেকে জোট ছেড়ে হাতুড়ি প্রতিকে নির্বাচনের ঘোষণা দেন।

এছাড়া আওয়ামী লীগের কিছু দালাল চক্র সংসদের সাথে মিশে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেন। অচিরে সংসদ সদস্যে পিছু না ছাড়লে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা

সবশেষে বক্তরা, জোট ছেড়ে আওয়ামী লীগের নেতাদের নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।

Tag
আরও খবর