নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 সোমবার বিকালে(৬ মার্চ) স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আয়োজনে স্বাধীনতা শিক্ষক পরিষদের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ম্যুরালে  পুষ্প স্তবক অর্পণ, কেককাটা, আলোচনাসভা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্বারক প্রদান সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে  পুষ্প স্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উন্নয়ন কর্মকান্ড সহ অন্যান্য বিষয় তুলে ধরেন। তিনি বক্তব্যে আগামী নির্বাচনে নৌকার পক্ষে জনমত গড়ে তোলার আহব্বান জানান।

স্বাধীনতা শিক্ষক পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সরকারি মহসীন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা জি এম ওসমান গণি,নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহা আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর, অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানা হামিদ, বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সহ-সভাপতি রনজিৎ কুমার বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা জি এম ওসমান গণি, অধ্যাপক শাহানা হামিদ, বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম,অধ্যাপক বলরাম মন্ডল,অধ্যাপক মুকুন্দ মন্ডল, প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন, প্রধান শিক্ষক অসীম জোয়ারদ্দার, সহকারী শিক্ষক অসীম সাহা, সহকারী শিক্ষক রবীন্দ্র বিশ্বাস সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
কলেজ,স্কুলের ২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের সম্মাননা স্বারক ও শিক্ষক পরিষদের ৮০ জন সদস্যদের ডাইরি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম পি জগলুল হায়দার। পর প্রধান অতিথি প্রতিষ্ঠা বাষির্কীর কেককাটেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ করেন।


আরও খবর