নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় পুলিশ-ডাকাত গোলাগুলি, গুলিবিদ্ধসহ ছয় ডাকাত আটক, আহত চার পুলিশ সদস্য

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশ ও ডাকাত সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (৬ মার্চ) ভোররাতে কেরালকাতা ইউনিয়নের কোটার মোড়ে এ ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে ছয় ডাকাতকে। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গুলি ও ডাকাত দলের ব্যবহৃত দুটি প্রাইভেট কার। এসময় পালিয়ে গেছে আরও দুই সশস্ত্র ডাকাত। 

আটককৃতরা হলেন যশোরের কোতোয়ালি থানা এলাকার মিজান (৪৭), একুই এলাকার সাইদুল ইসলাম (৬০), শার্শার বসতপুর এলাকার আবুল কালাম (৫৫), একুই এলাকার আব্দুল্লাহ (৩০), ঝিকরগাছার হাজিরআলী গ্রামের হুমায়ন কবির (৩৭), সাতক্ষীরা সদর এর মধ্যকাটিয়া এলাকার সাইদুর জামান (২৮)।

আহত পুলিশ সদস্যরা হলেন, সাতক্ষীরা সদর ও কলারোয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানা ওসি নাসিরউদ্দীন মৃধা, এএসআই আনোয়ার ও কন্সটেবল রাজীব মীর।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ডাকাত দল ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহনে ডাকাতির উদ্দেশ্যে কলারোয়ায় অবস্থান করছে এমন গোপন খবরে ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের পুরো টিম নিয়ে অভিযান করা হয়। অভিযানকালে দুটো প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের উপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ হয়।

তিনি বলেন, সদর সার্কেল ও কলারোয়া ওসিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতসহ ছয় ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

আরও খবর