নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে স্কাউটস সমাবেশ ও কাব ক্যাম্পুরী উদ্বোধন

 শনিবার(৪ মার্চ ) বিকালে বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩য় স্কাউটস সমাবেশ ও ষষ্ঠ কাব ক্যাম্পুরী-২৩ এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে স্কাউট দল গঠন ও সকল শিক্ষার্থীকে স্কাউটসের শিক্ষা গ্রহণের উপর ব্যাপক গুরুত্বারোপ করেছেন। তিনি সকল শিক্ষক ও শিক্ষার্থীকে এ বিষয়ে ভূমিকা রাখার আহব্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিজ মিঞা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল শ্যামনগর প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ।

স্কাউট সমাবেশের ক্যাম্প চিফ , বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলা কমিশনার, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দার, স্কাউটসের পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কাবের পতাকা উত্তোলন করেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস শ্যামনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি ,প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, অবসরপ্রাপ্ত স্কাউটস শিক্ষক ও ক্যাম্পের কর্মকর্তা অসীম রঞ্জন সাহা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, প্রধান শিক্ষক শফিউল আযম, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, প্রধান শিক্ষক গনেশ চন্দ্র সাহা, প্রধান শিক্ষক সেলিনা কাজল, কাব ক্যাম্পুরীর কর্মকর্তাবৃন্দ, জেলা স্কাউটসের কর্মকর্তাবৃন্দ, ইউনিট লিডারবৃন্দ প্রমুখ।

ক্যাম্প চিফ সুত্রে প্রকাশ, ৩ থেকে ৬ মার্চ ৩য় স্কাউটস সমাবেশ ও ৪ থেকে ৬ মার্চ কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে। সমাবেশে ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৭০ জন ছাত্র ও ছাত্রী, ৩০ জন শিক্ষক এবং ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১৬২ জন ছাত্র ও ছাত্রী ,২৭ জন শিক্ষক অংশ গ্রহন করেছেন।

আরও খবর