নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পশ্চিম সুন্দরবনে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করলেন শ্যামনগর ইউএনও

 সুন্দরবনে আটকে পড়া ১০জন পর্যটককে উদ্ধার করলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন।

 গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) যশোর জেলা থেকে আগত ১০জন পর্যটক ট্রলার যোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে চলে যায়। পরে ঘুরতে ঘুরতে ট্রলারের তেল ফুরিয়ে যায়।

 নৌকায় থাকা পর্যটকরা পরে আতঙ্কিত হয়ে সফরকারী অন্য নৌকায় অবস্থানকারী পর্যটকদের জানালে তারা শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেনের কাছে সাহায্য কামনা করেন। পরবর্তীতে শ্যামনগর ইউএনও তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বনবিভাগের ২টি টিম, সাংবাদিক আব্দুল হালিমসহ ট্যুরিস্ট পুলিশের ২টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বরের ১টি টিম, বোট মালিকের অন্য ১টি টিমসহ মোট ৬টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভিতরে যান। প্রায় ৫ ঘন্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০টার সময় উদ্ধার করা হয়। আগত পর্যটকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্ধার কাজে জড়িত সাংবাদিক, ট্যুরিস্ট পুলিশ, বনবিভাগসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


আরও খবর