নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুন্দরবনের বাঘ গণনার আটটি ক্যামেরা বিনষ্ট ও চুরি

 সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার কাজে স্থাপিত আটটি ক্যামেরা চুরি হয়ে গেছে। সুন্দরবনের লোটাবেঁকী অভায়ারন্য থেকে এসব ক্যামেরা চুরি হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি।

বনবিভাগ সুত্রে প্রকাশ, ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে বাঘ গণনার কাজ। এটি এখনও চলমান রয়েছে। বাঘ গণনার ক্যামেরা ট্রাপিং গ্রুপ সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের গাছে গাছে ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে স্থাপন করা হয়েছে ৩৭৬টি ক্যামেরা।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হোছাইন জানান, চুরি হওয়া আটটি কামেরা উদ্ধারে কাজ চলছে। ধারণা করা হচ্ছে, জেলেরা এই চুরির সঙ্গে জড়িত। জড়িতদের শনাক্ত ও ক্যামেরা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলমের কাছে সুন্দরবন বাঘ গননা ক‍্যামেরার দাম কেমন জানতে চাইলে তিনি বলেন  এক একটি ক‍্যামেরার দাম ৫০হাজার থেকে ১লাখ টাকা।

সাতক্ষীরা রেঞ্জে আগামী ২৬ ফেব্রুয়ারি তারিখে বাঘ গননার কাজ শেষ হবে তার মধ্যে ৮টি ক‍্যামেরা চুরি ও বিনষ্ট।  বাঘ গননা গ্রুপে বন বিভাগের ২১সদস‍্য কাজ করছে বলে জানা যায়।

বনবিভাগ সূত্রে জানা যায় সুন্দরবন থেকে চুরি হওয়া ক‍্যামেরা কোন মাধ্যম দিয়ে ফিরিয়ে দিলে বনবিভাগ কোন প্রকার আইনে পদক্ষেপ গ্রহন করবেনা।

আরও খবর