নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত

শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এইচএসসি,আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে সব মিলিয়ে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫১ জন।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলায় এইচ এসসি দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২১ জন।  এর মধ্যে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে ১৪ জন ও শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে ৭ জন।  উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে ৫৭৩ জন ও শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে ৪০৮ জন। 

 আলিম পরীক্ষার দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২৪ জন।  এর মধ্যে নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসায় ১১ জন ও শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসায় ১৩ জন।  উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসায় ১৫৬ জন ও শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসায় ২২০ জন। 

 এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় দুটি কেন্দ্রে অনুপস্থিত শিক্ষার্থী ৬ জন।  এর মধ্যে শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১ জন ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে ৫ জন।  উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৩০ জন ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে ১১০ জন।  

উপজেলা এইচএসসি,আলিম ও এইচএসসি ভোকেশনাল সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১২৭ জন।  এর মধ্যে মোট ছাত্র ১ হাজার ১৫৩ জন ও ছাত্রী ১ হাজার ৩৮ জন।  এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা দুটি কেন্দ্রে ১ হাজার ৩৪০ জন।  এর মধ্যে ছাত্র ৬৭১ জন ও ছাত্রী ৬৬৮ জন।  আলিম পরীক্ষার্থীর সংখ্যা দুটি কেন্দ্রে ৪২৭ জন।  এর মধ্যে ছাত্র ২৪৭ জন ও ছাত্রী ২৪৫ জন।  এইচএসসি ভোকেশনাল দুটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৬০ জন।  এর মধ্যে ছাত্র ২৩৫জন ও ছাত্রী ১২৫ জন।  

পরীক্ষার প্রথম দিনে কোন বহিস্কার নাই। সুষ্ঠ ও শান্তি পূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  



Tag
আরও খবর