আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ

ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির নূর আলম নামে এক ব্যক্তির বিকাশ অ্যাকাউন্ট থেকে ভূল নম্বরে চলে যাওয়া ৯ হাজার ৬০০টাকা তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে বৃহস্পতিবার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে শ্যামনগর থানা পুলিশ।  

জানা যায়,সম্প্রতি নূর আলম ভূলবশত ৯ হাজার ৬০০শত টাকা অন্য একটি বিকাশ নম্বরে পাঠিয়ে দেন।  বিষয়টি বুঝতে পেরে তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেন।  পরে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীর নির্দেশনায় এএসআই জাফর তথ্যপ্রযুক্তির সহায়তায় লেনদেনের সুত্রধরে অনুসন্ধান শুরু করেন।  

অনুসন্ধানে জানা যায়,ভূল নম্বরে পাঠানো টাকা কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় একটি বিকাশ নম্বরে চলে গেছে।  পরবর্তীতে ভৈরব থানা পুলিশের সহযোগিতা ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে ৯ হাজার ৬০০টাকা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত টাকা শ্যামনগর থানার অফিসার ইনচার্জের মাধ্যমে নূর আলমের কাছে হস্তান্তর করা হয়েছে।  

নূর আলম বলেন  দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ টাকা বুঝিয়ে দিয়েছেন।  এটা একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য শ্যামনগর থানা পুলিশকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।  

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন সাধারণ ডায়রির অভিযোগের ভিত্তিতে ভূল লেনদেনের অর্থ উদ্ধারে আইনগত প্রক্রিয়া ও তথ্য প্রযুক্তির সহায়তায় অর্থ উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়া হয়েছে।  

ছবি- শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিচ্ছেন।  



Tag
আরও খবর