নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজনে  বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে আজ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে দাতা সংস্থা টিআরফান্ড এর অর্থায়নে এবং ট্রিপ্ল্যান্টেশন প্রজেক্ট, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর তত্তাবধানে বৃক্ষরোপণ বিষয়ক কর্মশালা ১লা জুলাই নীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়  মাঠ প্রাঙ্গনে  সকাল ১১টায় অনুষ্টিত হয়েছে। 

‎
‎অনুষ্ঠানে নীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা সালেহা পারভিন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সিপিপি সহকারী পরিচালকআসাদুজ্জামান খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলহাস-উল আাজাদ,   উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিসিটি সভাপতি হেবল বৈদ্য, সিসিটি সহ-সভাপতি মার্টিন বৈরাগী, সিসিটি সদস্য জুলিয়েট বাড়ৈ। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার বাড়ৈ, আল-আমিন,  আসমা বেগম, লাকইন এবং কমিউনিটি মবিলাইজার মোসাঃ আসমা, মোসাঃ নুরুন্নাহার, সুমি আক্তার, ও গায়ত্রী রানী।

‎এছাড়াও কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, যুব প্রতিনিধি, নারী নেত্রী, স্বেচ্ছাসেবী, সিসিটি এবং বিভিন্ন গ্রপের সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।

‎

‎এসময় আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে পরিকল্পিতভাবে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎

‎কর্মশালায় বৃক্ষরোপণের সঠিক পদ্ধতি, চারার পরিচর্যা, উপযুক্ত প্রজাতি নির্বাচন, কমিউনিটির অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং জনগণকে সচেতন করতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎

‎অনুষ্ঠানের শেষে ২৬০ জন অংশগ্রহণকারীকে ৪ প্রজাতির (২টি আম, ৩টি হরতকি, ৩টি রেইনট্রী ও ১টি নারকেল) জনপ্রতি ৯টি করে মোট ২৩৪০টি গাছের চারা বিতরণ করা হয়।


‎

Tag
আরও খবর