নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা

শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার(২৮ জুন) অফিসার্স ক্লাব মিলনায়তনে রুপান্তরের আয়োজনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।

গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় সুইসকন্টাক্ট ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় ইউপি সদস্য, সরকারি কর্মকর্তা, ইউপির প্রশাসনিক কর্মকর্তা, শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স প্রতিনিধি,সিবিও সদস্য সহ অন্যান্যদের অংশ গ্রহণে কর্মশালায় দল ভিত্তিক সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ছয় মাসের কর্মপরিকল্পনা তৈরী ও উপস্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন ইউপির সদস্যবৃন্দ অভিজ্ঞতা বিনিময় সফরের অভিজ্ঞতাও বর্ণনা করেন।

কর্মশালায় সহায়ক হিসাবে বক্তব্য রাখেন প্রকল্পের কো-অর্ডিনেটর –ক্যাপাসিটি বিল্ডিং কর্মকর্তা মোছাঃ জোহুরা খাতুন মীরা, কো-অর্ডিনেটর সাব ডিস্ট্রিক লিয়াজো মোঃ আলম চৌধুরী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

অতিথি হিসাবে বক্তব্য সহ ভয়েস অফ সিটিজেন্সের কর্মকান্ড তুলে ধরেন শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন।

বক্তব্য রাখেন  মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, কাশিমাড়ী ইউপি সদস্য আনোয়ার হোসেন, স্যানিটারী পরিদর্শক রফিকুল ইসলাম, রুপান্তর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।



Tag
আরও খবর