নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বুড়িগোয়ালিনী ইউপির ভামিয়া ও বনবিবিতলা এলাকার ভুক্তভোগী বাসিন্দারা।  

মঙ্গলবার(২৩জুন) বেলা ১২টায় উপজেলার মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডে সুন্দরবন প্রেসক্লাব চত্তরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন ভামিয়া ও বনবিবিতলা এলাকায় জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।  বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের দুভোর্গের চিত্র তুলে ধরেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রউফ গাজী।  অতিথি হিসাবে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি সদস্য মাহাতাব উদ্দীন সরদার,মহিলা ইউপি সদস্য মাসুরা খাতুন,ফাতেমা বেগম। অতিথিবৃন্দ বক্তব্যে জলাবদ্ধতা নিরসনে আশাবাদ ব্যক্ত করেন।    

আব্দুল আজিজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভামিয়া ও বনবিবিতলা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম গাজী,সহ-সভাপতি গাজী দিারুল ইসলাম,সদস্য শহর আলী সরদার, মাস্টার আব্দুর রউফ, রিয়াজুল ইসলাম, ময়না খাতুন, নাজমুল হোসেন প্রমুখ।  

বক্তারা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।  

ছবি- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন।  



Tag
আরও খবর