নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

 সাতক্ষীরার পাটকেলঘাটায় মাছ ও ভেনামি চিংড়ি চাষে উৎপাদন বৃদ্ধি ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মৎস্যচাষীদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় পাটকেলঘাটার বাধন ফুড প্যালেসে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ ও ভেনামি চিংড়ি চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। এজন্য সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নতমানের পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং কার্যকর বায়োসিকিউরিটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণে মাছ ও ভেনামি চিংড়ি চাষের আধুনিক ব্যবস্থাপনা, পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নতমানের পোনা নির্বাচন ও মজুদ, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ভেনামি চিংড়ি চাষে বায়োসিকিউরিটি ব্যবস্থা, পানির গুণগত মান পর্যবেক্ষণ, প্রোবায়োটিকের সঠিক ব্যবহার, এয়ারেটর ব্যবস্থাপনা, ফিড কনভার্সন রেশিও (এফসিআর) উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি কৌশল সম্পর্কে অংশগ্রহণকারী চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় তথ্যপ্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা, আধুনিক মনিটরিং পদ্ধতি এবং টেকসই মৎস্য ও চিংড়ি চাষের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারী চাষিরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। এসব উদ্যোগ মাছ ও ভেনামি চিংড়ি খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের ভেনামি চিংড়ি সেলস অফিসার মো. আসিফ হাসান।



Tag
আরও খবর