নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ

শ্যামনগর গাবুরায় ৯০০ দরিদ্র প‌রিবা‌রে ব্রতীর কুরবানীর মাংস বিতরণ 

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দূর্যোগ-কবলিত উপকূলীয় জনপদ গাবুরাতে ৯০০ দরিদ্র অসহায় প‌রিবা‌রে প‌বিত্র ঈদুল আযহা উপল‌ক্ষে ব্রতীর পক্ষ থেকে কুরবানীর মাংস বিতরণ ক‌রা হয়েছে ।

 "নর্থ আমে‌রিকান বাংলা‌দেশী ইসলা‌মিক ক‌মিউনি‌টি" না‌বিকের সহযোগিতায়  শুক্রবার (২৯মে) ব্রতীর প্রকল্প অ‌ফিস বু‌ড়ি‌গোয়া‌লিনী‌তে সকাল থে‌কে ৭‌টি গরু কুরবানী করা হয়। তাতে ৯০০ কে‌জি মাংস হয়। উক্ত মাংস শুক্রবার ও শনিবার  অনাথ এতিম, প্রতিব‌ন্ধি, বিধবা, প্রা‌ন্তিক নারী ও শিশু  প‌রিবার যারা নদীভাঙন, লবণাক্ততা আর দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই ক‌রে তা‌দের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি প‌রিবা‌রে ১ কে‌জি ক‌রে মোট ৯০০‌টি প‌রিবা‌রে বিতরণ করা হ‌য়ে‌ছে। গাবুরার  ডুমুরিয়া, চৌদ্দরশি ঘাট, চাঁদনীমুখা বাজার, ৯নং সোরা, চকবারা ঘাটসহ দুর্গম নদীপথ ঘুরে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সেচ্ছা‌সেবকরা। 

 কুরবানীর মাংস বিতরণকালে  উপ‌স্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান  ‌জি এম মাছুদুল আলম, ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান, ব্রতীর ম্যানেজার সাইফুর রহমান, সুপারভাইজার মনিরুল ইসলাম, ডাঃ সামিয়া রশিদ, স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ প্রমুখ।  

মাংস পেয়ে অসহায় প‌রিবারগু‌লোর চোখে ফুটে ওঠে আনন্দ আর কৃতজ্ঞতার হাসি। কেউ কেউ আবেগভরা কণ্ঠে বলেন, কুরবানির সময় ছাড়া আমরা মাংস খেতে পারি না।

ছবি- শ্যামনগর গাবুরায় কুরবানীর মাংস বিতরণ।  

Tag
আরও খবর