নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন



 আশাশুনি উপজেলার গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০.৩০ টায় উপজেলার গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
দ্য কার্টার সেন্টার কান্ট্রি অফিস ঢাকা’র আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তত্ত্বাবধানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মো. রুবেল হোসেন, উপ-সহকারী পরিচালক মো. মহসিন আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ ছাফিউল্লাহ প্রমুখ। কর্মশালায় মুখপাত্র হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন দ্য কার্টার সেন্টার এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শাম্মী লায়লা ইসলাম ও প্রোগ্রাম অফিসার নাজমুন্নাহার। অনুষ্ঠানে তথ্য অধিকার, তথ্য অধিকার আইনের পটভূমি, উদ্দেশ্য, সাংবিধানিক স্বীকৃতি, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, দুর্নীতি প্রতিরোধে RTI এর গুরুত্ব, তথ্য অধিকার আইন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নাগরিক সচেতনতার গুরুত্ব, মানবাধিকার রক্ষায় তথ্য প্রাপ্তির প্রয়োজনীয়তা এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা, সততা সংঘ কিভাবে তথ্য অধিকার আইন ব্যবহার করবে, তথ্য পেতে আবেদনের নিয়মসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা বলেন, তথ্য অধিকার নিশ্চিত হলে সমাজে স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং দুর্নীতির সুযোগ সংকুচিত হয়। তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন। প্রশিক্ষণ কর্মশালার শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়।
সবশেষে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 
Tag
আরও খবর