নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে দলিত নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(১১মে) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে  দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা ও দলিত, প্রতিবন্ধী পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

নাগরিক উদ্যোগ ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে দলিত জনগোষ্ঠীর বর্তমান চিত্র ও দলিত জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় করণীয় বিষয় সমূহ নিয়ে লিখিত আকারে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। 

পরবর্তীতে দলিত জনগোষ্ঠীর উন্নয়ন পরিকল্পনা, সরকারি দপ্তরের সেবা সমূহ প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি সহ অন্যান্য বিষয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, নাগরিক উদ্যোগ প্রধান কার্যালয়ের কর্মসূচি ব্যাবস্থাপক নাদিরা পারভীন, জয়িতা  প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার  নির্বাহী পরিচালক অষ্টমী মালো।   

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধি সহায়তা নামক প্রকল্পের আওতায় অনুষ্ঠানে আলোচনা শেষে দলিত নারী ও কিশোরীদের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ১২ জন নারীকে অফেরতযোগ্য মাথাপিছু ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন শ্যামনগর প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষক কর্মকর্তা অপু চৌকিদার প্রমুখ। 


Tag
আরও খবর