নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নলতায় ডেয়ারি কারখানায় গভীর রাতে হামলার অভিযোগ



সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ঘোষ ডেয়ারি মিষ্টির কারখানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে তারা থানায় মামলা গ্রহণে গড়িমসি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

রবিবার (১০ মে) দুপুরে কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজেশ কুমার ঘোষ। এ সময় তার পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রাজেশ কুমার ঘোষ অভিযোগ করেন, নলতা এলাকার আদি ঘোষ ডেয়ারি মিষ্টির কারখানায় শনিবার দিবাগত গভীর রাতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তিনি দাবি করেন, স্থানীয় খোকন আমিন ওরফে মাহফুজুল ইসলামের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি কারখানায় প্রবেশ করে কর্মচারীদের জিম্মি করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

তিনি বলেন, রাত আনুমানিক ২টার দিকে আহছানিয়া রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ মাঠের দক্ষিণ পাশে অবস্থিত কারখানায় অতর্কিত হামলা হয়। এ সময় কারখানায় অবস্থানরত অসিত কুমার, রাজেশ কুমার ও রাকেশ কুমারকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়। পরে কারখানায় তালা ঝুলিয়ে দিয়ে ভেতরে থাকা শ্রমিক ও কর্মচারীদের আটকে রেখে তাণ্ডব চালানো হয়।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, হামলাকারীরা কারখানার মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুরের পাশাপাশি প্রায় ১৭৫ বস্তা চিনি, ২ থেকে ৩ ড্রাম সয়াবিন তেল এবং অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

রাজেশ কুমার ঘোষ আরও অভিযোগ করেন, ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায়নি। বিশেষ করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন মামলা গ্রহণে গড়িমসি করছেন বলেও অভিযোগ তোলেন তিনি। এ কারণে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তবে এ ঘটনায় অভিযুক্ত খোকন আমিন ওরফে মাহফুজুল ইসলামের পক্ষ থেকে পাল্টা অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, প্রকৃতপক্ষে তারাই হামলা ও জবরদখলের শিকার হয়েছেন। সংশ্লিষ্ট জমি ও কারখানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন বলেন, ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে অভিযোগের সঙ্গে সুনির্দিষ্ট তদন্তসংশ্লিষ্ট তথ্য না থাকায় তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag
আরও খবর