নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মোটরসাইকেলে তুলে স্কুলছাত্রী অপহরণ, এলাকায় আতঙ্ক



সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে স্কুলছাত্রী তাসনিন আক্তার তন্নি (১৪) অপহরণের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরিবারের আহাজারি ও উৎকণ্ঠায় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে মানবিক উদ্বেগ।

অপহৃত তাসনিন আক্তার তন্নি উপজেলার নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী ছাত্রী। গত ৪ মে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে জানা যায়, কথিত মাদকসেবী সাঈদ হোসেন, পিতা-মো. কেরামত আলী, তার সহযোগী ৩ থেকে ৪ জন কিশোর গ্যাং সদস্যকে নিয়ে দুটি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে। পরে তারা জোর করে তন্নিকে মোটরসাইকেলে তুলে দ্রুত এলাকা ত্যাগ করে। এ সময় স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর থেকেই তন্নির পরিবার দিশেহারা হয়ে পড়েছে। মেয়েকে ফিরে পাওয়ার আশায় তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও কোনো তথ্য পায়নি। পরে তন্নির মা শ্যামনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তবে দীর্ঘ সময় পার হলেও এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি বলে পরিবারের অভিযোগ।

এদিকে স্কুলছাত্রী অপহরণের ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, সম্প্রতি কিশোর গ্যাং ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সামাজিক নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

তন্নির স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে জানান, আমাদের মেয়েটাকে জীবিত ও সুস্থ অবস্থায় ফেরত চাই। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, দ্রুত তাকে উদ্ধার করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার না করা গেলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ ঘটনায় শ্যামনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর