নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ

শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ


 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষ পরামান্যকে উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।  


সোমবার(৪এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সুন্দরবন বাজার থেকে অফিসার ইনচার্জ খালেদুর রহমানের নেতৃত্বে তাকে উদ্ধার করা হয়।  এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মুখে জলদস্যুরা তাকে সুন্দরবন থেকে মীরগাং নদীর পাড়ে রেখে যায়। 


শ্যামনগর উপজেলা প্রাণি সম্পদ অফিসের কৃত্রিম প্রজনন কর্মী অনিমেষ পরামান্য উপজেলার কৈখালী ইউপির বৈশখালী গ্রামের মৃত নিতাই পরামান্যের ছেলে।


গত শনিবার(২মে) বিকালের দিকে গরুর চিকিৎসা দেওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়।   পর  বাড়ীতে না আসায় পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী করা হয়।  


অনিমেষের ভাষ্যমতে দুই দিন তাকে বনের মধ্যে থাকা নৌকায় আটকে রাখা হয়।  খাবার খাওয়ার সময় ছাড়া সারাক্ষণ হাত পা বেঁধে রাখা হত।  তাকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল করে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করা হয়।  তিনি জানান বিষয়টি পুলিশকে পরিবারের পক্ষ থেকে জানানোর কারণে অনিমেষকে মারধোর করা হয়।  


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান শনিবার রাতে অভিযোগ পেয়ে তারা অভিযানে নামেন।  অনিমেষকে জিম্মি করার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে বলে জানান।  


ছবি- শ্যামনগরে থানা পুলিশের অভিযানে উদ্ধারকৃত অনিমেষ পরামান্য। 



 

Tag
আরও খবর