শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মত বিনিময় সভা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার (২৭ এপ্রিল) নাগরিগ উদ্যোগের বাস্তবায়নে নুরনগর ইউপি মিলনায়তনে দলিত নারী ও কিশোরীদের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্পের আওতায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এজাস্ট সোসাইটির অর্থায়নে অনুষ্ঠিত সভায় দলিত নারী ও কিশোরীদের সমাজের সকল ধরনের সেবা প্রাপ্তি বিষয়ে নুরনগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন মন্টুর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, ইউপি সদস্য মোবারক হোসেন, ইউপি সদস্য নাজমা বেগম, ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তা রাশেদুল ইসলাম, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো, নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, অপু চৌকিদার প্রমুখ।
ছবি- শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের আর্থ- সামাজিক অবস্থার উন্নয়নে মত বিনিময় সভা।
৬ ঘন্টা ২০ মিনিট আগে
৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে