নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

শ্যামনগরে চিংড়ীতে পুশ ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার টাকা জরিমানা

শ্যামনগর উপজেলা প্রতিনিধি :  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগরে চিংড়ীতে ক্ষতিকর জেলি পুশ করার দায়ে এক মাছ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে জব্দকৃত প্রায় ৮০ কেজি চিংড়ী মাছ জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

শনিবার(১৮ এপ্রিল) দুপুরে উপজেলার নুরনগর ইউপির রামচন্দ্রপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, শ্যামনগর থানা পুলিশ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

ভ্রাম্যমান আদালতে মাছ ব্যবসায়ী একই ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার রহমানের পুত্র জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য অফিস সুত্রে প্রকাশ জরিমানাকৃত ব্যক্তি ওজন বৃদ্ধির জন্য চিংড়ীতে ক্ষতিকর জেলি পুশ করছেন এটি গোপন সংবাদের ভিত্তিতে জানার পর অভিযান চালিয়ে হাতে নাতে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত তাকে জরিমানা করে। এবং জব্দকৃত প্রায় ৮০ কেজি চিংড়ী জনসম্মুখে বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বলেন খাদ্যে ভেজাল মিশ্রণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এধরনের ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ছবি- শ্যামনগরে চিংড়ীতে ক্ষতিকর জেলি পুশের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা।


Tag
আরও খবর