সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৬।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিকেল ৩টা ৪৫ মিনিটে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাড়দ্দাহ এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ আঃ সামাদ (৪১) ও মোঃ আনিসুর রহমান (৪০) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৬ ঘন্টা ২০ মিনিট আগে
৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে