নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত

শ্যামনগরে  বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “নববর্ষের ঐকতান,গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসব আনন্দে বর্ণিল সাজে সাতক্ষীরার উপকূলের শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত হল।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ছাতিমতলায় সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা করার পর বৈশাখী শোভাযাত্রা বের হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছাতিমতলায় বাঙালীর ঐতিহ্য পান্তা ভাত ভোজনে সকলে অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, জেলা বিএনপি সদস্য মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা বিএনপি সদস্য সোলায়মান কবীর, বীরমুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারবৃন্দ, বীরমুক্তিযোদ্ধবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, উপজেলা বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

পান্তাভোজন শেষে ছাতিমতলার মঞ্চে উপজেলা শিল্প কলা একাডেমি ও বাংলালোকনাট্য ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ, আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিল্পীবৃন্দ নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। একই সাথে ছিল গ্রাম বাংলার লাঠি খেলা, হাড়ি ভাঙ্গা, হাঁস ধরার  প্রতিযোগিতা সহ অন্যান্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব,শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, ভাব বাংলাদেশ, বনশ্রী শিক্ষা নিকেতন, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠান মনোরম অনুষ্ঠানের আয়োজন করে।

ছবি- শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের বৈশাখী শোভাযাত্রা। 




Tag
আরও খবর