নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

যুবদল নেতার বিরুদ্ধে কুপ্রস্তাব ও হামলার অভিযোগ



সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক নারী ইউপি সদস্যাকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দরগাহপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ঝর্না খাতুনকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবদল নেতা ও ওএমএস ডিলার জাকির হোসেন বাবু। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী ঝর্না খাতুন জানান, রবিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জাকির হোসেন বাবু তাকে কালাবাগী বাজারে ডেকে নেয়। সেখানে বিভিন্ন কথার এক পর্যায়ে আবারও কুপ্রস্তাব দেন তিনি। এতে রাজি না হলে বাবু জোরপূর্বক তাকে একটি ঘরের ভেতরে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।

পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত জাকির হোসেন বাবু অভিযোগ অস্বীকার করে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেন, ঘটনার সময় ঝর্না খাতুন তার নিজের একটি এবং আরও চারটি কার্ড নিয়ে ওএমএসের চাল নিতে আসেন। কার্ডধারী উপস্থিত না থাকায় চাল দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Tag
আরও খবর