নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিদ্যার দেবী সরস্বতি পূজা

 সরস্বতি পূজা হিন্দু সম্প্রদায়ের বিদ্যা ও সঙ্গীতের দেবী। সাধারণত শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুকা পঞ্চমী তিথিতে সরস্বতি পূজার আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে বিদ্যার দেবী হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান  ও পারিবারিকভাবে সরস্বতি পূজার আয়োজিত হয়। বৃহস্পতিবার সাতক্ষীরার সমগ্র শ্যামনগর উপজেলায় নানান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিদ্যার দেবী সরস্বতি পূজা।

উপজেলায় সরস্বতি পূজা উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য মন্ডপে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করা সহ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।উপজেলা সদরে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরস্বতি পূজা মন্ডপে শিক্ষাথী ও শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শ্যামনগর আতরজান মহিলা কলেজের সরস্বতি পূজায় শিক্ষক,শিক্ষার্থীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এমপি এ কে ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রমুখ। বাদঘাটা পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ প্রমুখ।

সরস্বতি পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুন্সিগঞ্জ ধানখালী গ্রামে সরস্বতি পূজা মন্ডপে ২৭ জানুয়ারী কবি গানের আয়োজন করা হয়েছে। আটুলিয়া সরস্বতি পূজা মন্ডপে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। উপজেলায় বৃহত আকারে সরস্বতি পূজা অনুষ্ঠিত হয়েছে নকিপুর হরিতলা সার্বজনীন দূর্গা মন্দির মন্ডপ, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য স্থানে।

সরস্বতি পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে ছোট শিশুদের হাতে খড়ি দিতে দেখা গেছে। তার শিক্ষা জীবনের শুভ সূচনা করা হয়েছে এই পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে। হিন্দু ধর্মীয় উৎসব হিসাবে পূজা উপলক্ষে প্রায় পরিবারে পায়েস পিঠারও আয়োজন করতে দেখা গেছে। বিভিন্ন পেশা জীবিরা তাদের পেশা সম্পর্কিত বই বা কাগজ পত্র,বাদ্য যন্ত্র ও অন্যান্য কিছু সরস্বতি পূজার স্থানে রেখে দিয়ে আরোধনাও করতে দেখা গিয়েছে। প্রবীনদের মতে প্রাচীনকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরস্বতি পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশেষ করে হিন্দু শিক্ষার্থী ও সঙ্গীত প্রিয়দের এটি গুরুত্বপূর্ণ দিন যা অনেকে মত প্রকাশ করেন।

ছবি-  শ্যামনগর আতরজান মহিলা কলেজ সরস্বতি পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন সহ অন্যান্য অতিথিবৃন্দ।




আরও খবর