নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আশাশুনিতে শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ সমাপনীতে ডিইও

আশাশুনিতে চলমান জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ কার্যক্রম এর সমাপনী দিনে কার্যক্রম পরিদর্শন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন জেলা শিক্ষা অফিসার অজিৎ কুমার সরকার। রবিবার (১৫ জানুয়ারি) বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
২০২৩ সালের নতুন সিলেবাস অনুযায়ী পাঠদান বাস্তবায়নের লক্ষ্যে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৫দিনের প্রশিক্ষণ শুরু করা হয় গত ৬ জানুয়ারি। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত (দুপুরে বিরতিসহ) এ প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রসার ৫৮৬ জন শিক্ষককে এ প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা থাকলেও ৫৮০ জন অংশ নিয়েছেন। ১১টি সাবজেক্ট এর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ২৮ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করছেন। প্রতি শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রবিবার শেষ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার অজিৎ কুমার সরকার সমাপনী দিনে প্রত্যেক কক্ষে গমন করে প্রশিক্ষণের বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূলবান দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ভেন্যু প্রধান প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, কোর্স পরিচালনক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কো-অর্ডিনেটর উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল প্রমুখ তার সাথে ছিলেন ও আলোচনা রাখেন।

Tag
আরও খবর