নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে শিক্ষক আত্নহত্যা প্ররোচনা মামলায় ইউপি চেয়ারম্যান সহ আটক -৬

শ্যামনগরে শিক্ষক আত্নহত্যা প্ররোচনা মামলায় ইউপি চেয়ারম্যান সহ আটক -৬

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার আত্মহত্যা প্ররোচনা মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 শনিবার (৭ জানুয়ারি) রাতে ঢাকার রমনা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৮ জানুয়ারী) বেলা ১১টার দিকে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, একই এলাকার শেখ সালাউদ্দীন আহম্মেদ, আব্দুল মান্নান, আব্দুল মজিদ, জাকির হোসেন ও আলী মোর্তজা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  নুরুল ইসলাম বাদল জানান, কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার আত্নহত্যা করেন ৪ জানুয়ারি । এ ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি আত্নহত্যা প্ররোচনা মামলা করেন। মামলার আসামী বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও স্কুলের শিক্ষক সহ সাতজন।

মামলার পর আসামীরা গ্রেপ্তার এড়াতে শ্যামনগর থেকে পালিয়ে ঢাকায় চলে যায়। রাজধানীর রমনা এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Tag
আরও খবর