নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আওয়ামী লীগ জনগণের দল, আন্দোলন করে ক্ষমতাচ্যুত করতে পারবেনা কেউ- কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডঃ আব্দুর রাজ্জাক  বলেছেন,আওয়ামী লীগ জনগণের দল। সুতরাং আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবেনা কেউ।বিএনপি-জামায়াত দীর্ঘদিন সহিংসতা চালাচ্ছে,মানুষকে পুড়িয়ে ও কুপিয়ে মেরেছে। খালেদা জিয়া বলেছিলেন,শেখ হাসিনা না পালানো পর্যন্ত ঘরে ফিরবেননা।

১৫ সালে ৯০ দিন হরতাল করেও সরকারকে হটাতে পারেননি তিনি। বরং মুখে কালি মেখে তিনি ঘরে ফিরে গিয়েছিলেন। তিনি রোববার দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় তুলষিডাঙ্গায় সরিষা মাঠে স্থানীয় মৌ-চাষী কবিরুল ইসলামের ফার্ম পরিদর্শন শেষে এক কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরও বলেন,আমানউল্লাহ আমান

বলেছিলেন,১০ ডিসেম্বেরের পরে খালেদা জিয়ার কথায় দেশ চলবে। অথচ কিছুই হয়নি। কারণ জনগণ তাদের সাথে নেই। আর তারেক জিয়া বিভিন্ন অপকর্ম করে লন্ডনে পালিয়ে আছে। সুতরাং আন্দোলন তারা করতে পারবেনা। সম্প্রতি বিএনপি নেতা খন্দকার মোশাররফ  হোসেন বলেছেন,দুর্নীতি দমন কমিশন এখন বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে। এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন,দুদক খুব শক্তিশালী একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তার কাজের স্বাধীনতা আছে। বিএনপি নেতারা অপকর্ম করেন বলেই তারা দুদকের জালে জড়িয়ে যান। ভোজ্যতেলের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিবছর বিদেশ থেকে ভোজ্য তেল আমদানি করতে সরকারের ব্যয় হয় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। এদেশের মানুষ আগে সরিষার তেল খেত। কেউ পাম তেলও চিনত না।

কেউ সয়াবিন তেল চিনত না। দেশের সরিষা দিয়েই তেলের চাহিদা মিটতো। কৃষিমন্ত্রী আরো বলেন, বিদেশ থেকে যদি তেল আমদানি করা না লাগতো, তাহলে ওই টাকা দিয়ে দেশের অনেক উন্নয়ন করা যেতো। কিন্তু আমাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় তেল আমদানির জন্য। আমাদের বিজ্ঞানীরা সরিষার নতুন জাত আবিষ্কার করেছে। সেই জাতগুলো হলো বারি-১৪, বারি-১৮ এবং বিনা-৯। এই জাতগুলো চাষ করে কৃষক বিঘাপ্রতি ৬থেকে ৭ মণ ফলন পাচ্ছে। আগে যে সরিষার চাষ হতো তার ফলন এক থেকে দেড় মণের বেশি না।

সরিষা চাষ করতে সময় লাগে ৮০ দিন। এই ৮০ দিনে বোরোর আবাদও কম হবে না আবার আমনের আবাদও কম হবে না। আমন ও বোরোর মাঝামাঝি সরিষা একটি  অতিরিক্ত ফসল। অতিরিক্ত মুনাফা। সরিষা চাষ করে একজন চাষী বিঘা প্রতি চল্লিশ থেকে ৪৫ হাজার টাকা মুনাফা পেতে পারে।মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কৃষকরা যাতে উন্নত জীবন পায় সেজন্য বর্তমান সরকার সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হব। এ দেশকে আমরা ফলে ফুলে ভরে তুলবো।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.সজিব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ আদনান, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগেরর সম্পাদকীয় সদস্য সরদার মুজিব, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল প্রমুখ।

Tag
আরও খবর