নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে সাবেক ইউপি সদস্য আওয়ামীনেতা সরোজিৎ মন্ডলের মৃত্যু

শ্যামনগরে সাবেক ইউপি সদস্য সরোজিৎ মন্ডলের মৃত্যুতে এমপি জগলুল হায়দার সহ অন্যান্য নেতৃবৃন্দ সমবেদনা জানাতে তার বাড়ীতে।

শ্যামনগরে সাবেক ইউপি সদস্য আওয়ামীনেতা সরোজিৎ মন্ডলের মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সদর ইউপির সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগনেতা সরোজিৎ মন্ডল বুধবার সকালে স্ট্রোক জনিত কারণে মারা গেছেন।
তিনি উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত জোতিষ চন্দ্র মন্ডলের পুত্র।

তার পরিবার সুত্রে প্রকাশ, সকাল অনুমান সাড়ে ৬টার দিকে তিনি নিজ বাস ভবনে মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শ্যামনগর সদর ইউপির ১ নং ওয়ার্ডে ৩ বার ইউপি সদস্য হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে এক পুত্র,এক কন্যা ,স্ত্রী সহ অন্যান্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যু সংবাদ পেয়ে সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও পিপি এ্যাড.জহুরুল হায়দার বাবু, জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ বাড়ীতে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি শোক জ্ঞাপন ও সমবেদনা জানান।
ছবি- শ্যামনগরে সাবেক ইউপি সদস্য সরোজিৎ মন্ডলের মৃত্যুতে এমপি জগলুল হায়দার সহ অন্যান্য নেতৃবৃন্দ সমবেদনা জানাতে তার বাড়ীতে।


Tag
আরও খবর