নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্যামনগরে উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচন

শ্যামনগরে উন্মুক্ত পদ্ধতিতে ভূরুলিয়া ইউপিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।

 শ্যামনগরে উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ   সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার ভূরুলিয়া ও নূরনগর ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

সোমবার (৫ ডিসেম্বর)সকালে ও বিকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্তরে শত শত মানুষের উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের অতিরিক্ত কোটায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই কার্যক্রম করা হয়।
বাছাই কার্যক্রম চলাকালিন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, নুরনগর ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ,ইউপি সদস্যবৃন্দ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান জানান, উপজেলায় আগামী ৬ ডিসেম্বর শ্যামনগর ও কাশিমাড়ী ইউপি,৭ ডিসেম্বর কৈখালী ও রমজাননগর ইউপি, ৮ ডিসেম্বর মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউপি, ১২ ডিসেম্বর বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউপি এবং ১৩ ডিসেম্বর পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।

বাছাইয়ের সময় অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদনের কপি, প্রতিবন্ধী পরিচয় পত্রের ফটোকপি, ভাতা প্রদানের জন্য প্রতিবন্ধী ব্যক্তি ১৮ বছর পর্যন্ত জন্ম সনদ ও ১৮ বছরের উর্দ্ধে হলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দেখা হচ্ছে।

ছবি- শ্যামনগরে উন্মুক্ত পদ্ধতিতে ভূরুলিয়া ইউপিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন  ইউএনও মোঃ আক্তার হোসেন।



Tag
আরও খবর