নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরের রাস্তা উন্নয়নের প্রতিশ্রুতি, দুই যুগেও বাস্তবায়ন হয়নি:বেড়েই চলেছে ভোগান্তি।

আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালি মন্দির রাস্তা উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় জনসাধারণের ভোগান্তি বেড়েই চলেছে। এনিয়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।বুধহাটা বাজারের পাশে বসবাস করে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। বুধহাটা গনেশ ঘোষ এর বাড়ী হয়ে মন্দিরের রাস্তা, চারা বট তলা দিয়ে বাজার রাস্তা, বকুল তলা থেকে মন্দির ও তহশীল অফিসে যাতয়াত করার রাস্তা, হরিদাস দেবনাথের বাড়ী হয়ে বাজারের রাস্তা যুগ যুগ ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। কিন্তু অজ্ঞাত কারনে সংস্কারের ব্যবস্থা করা হয়নি। রাস্তা দিয়ে বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুল, এবিসি কেজি স্কুল, বুধহাটা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধহাটা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ বুধহাটা, নওয়াপাড়া, শ্বেতপুর, বেউলা, মহেশ্বরকাটি, চাপড়া, পাইথালী, চিলেডাঙ্গা, হাবাসপুর, জোড়দিয়া সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। প্রতিদিন স্কুল, অফিস, বাসা বাড়ি, হাট বাজারে যাতয়াতের পাশাপাশি ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির, বুধহাটা ইউনিয়ন ভূমি অফিস, বুধহাটা কাছারী পাড়া মন্দির, বুধহাটা সুবর্ণ বণিক পাড়া পূজা মন্দির, রিশিল্পীসহ বিভিন্ন এনজিওতে যাতয়াত করার জন্য রাস্তা গুলো খুবই প্রয়োজনীয় সড়ক। উন্নয়নের ক্ষেত্রে সড়কটি অবহেলিত রয়ে গেছে। এলাকাবাসি এই রাস্তা সংস্কারের জন্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও এমপি সহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেছেন অনেকবার। পত্রপত্রিকায়ও রিপোর্ট হয়েছে অনেকবার। কিন্তু উন্নয়নের কাজ তেমন কিছু হয়নি। অপরদিকে রাস্তা দখল করে অবৈধ ভাবে দোকান, মিলকল কারখানা, বসতি স্থাপিত হলেও উচ্ছেদের ব্যাপারে প্রশাসনের কোন নজরদারি নেই। সব চেয়ে অসুবিধা হচ্ছে বসত বাড়ির পয়ঃনিষ্কাশনের ময়লা রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে প্রতিনিয়িত। ফলে মারাত্মক ভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সৃষ্টি হচ্ছে মশা ও এডিস মশার লার্ভা। এছাড়া সড়কের উপর যানবাহন রেখে মালামাল লোড-আনলোড করায় যানবাহন ও পথচারীদের চলাচল খুবই সমস্যা গচ্ছে। এলাকার অনেকে জানান, এলাকার পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই রাস্তায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা ও কর্তৃপক্ষের অবহেলা আর উদাসিনতার কারনে শত শত মানুষ জলাবদ্ধতার মধ্যে দিয়ে যাতয়াতের কারনে অতিষ্ট হয়ে উঠেছে। জলাবদ্ধতার ও রাস্তার মধ্যে অসংখ্য গর্তের কারনে ছোট খাট দুর্ঘটনা লেগে আছে। এব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী তপন দাস  বলেন, বেশ কয়েক বছর হল রাস্তা সংস্কার করা হয়না। রাস্তাটির বেহাল অবস্থার কারণে আমাদের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন ১৫-২০টি গ্রামের মানুষের যাতয়াতের রাস্তা। বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরের পুরোহিত বিকাশ ব্যানার্জী বলেন, রাস্তার জন্য বিভিন্ন দপ্তরে চেষ্টা চালিয়ে এখনো কোন ফল পাইনি। এলাকাবাসিকে সাথে নিয়ে কোন ভাবে যাতয়াতের জন্য আমরা কয়েকবার সংস্কার করেছি। তারপরও বর্তমানে উন্নয়নের যুগে আমাদের মন্দির, বাজার ও তহশীল অফিসে যাওয়াতের রাস্তাটির উন্নয়ন হলো না।এটাই সবচেয়ে বড় দুঃখ।

Tag
আরও খবর