নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

উপকূলীয় শ্যামনগরে ঘূনিঝড় সিত্রাং মোকাবেলায় ১৬২ টি সাইকোন শেল্টার প্রস্তত

শ্যামনগরে ঘূনিঝড় সিত্রাং এর প্রভাবে আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী পরিবার।



সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্নিঝড় সিত্রাং মোকাবেলায় জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণের জন্য ১৬২টি সাইকোন শেল্টার প্রস্তত রাখা হয়েছে। প্রতিটি সাইকোন শেল্টারে প্রায় একহাজার জনাসাধারণ আশ্রয় গ্রহণ করতে পারবেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদরে ও উপজেলার বারটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সার্বক্ষণিক যোগাযোগের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সকল আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। সাইক্লোন শেল্টারে লোকজন উঠতে শুরু করেছে।  আবহাওয়ার সংকেত সহ উপকূলীয় জনসাধারণকে সাইকোন শেল্টারে  আশ্রয় গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন সকল ইউনিয়নে ট্যাগ অফিসারবৃন্দ সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া দ্বীপ ইউনিয়ন গাবুরার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে আনার জন্য কয়েকটি ট্রলার প্রস্তত রাখা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন বলেন উপকূলের পাউবোর বেড়ী বাঁধ ভাল আছে। কোথাও সমস্যা থাকলে পাউবো কতৃপক্ষ সমাধান করার কাজ চালিয়ে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান বলেন বারটি ইউনিয়নের জন্য মেডিকেল টিম প্রস্তত করা সহ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সরজমিনে দেখা যায় শ্যামনগর উপজেলা পরিষদ কন্ট্রোল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির নিজে উপস্থিত হয়ে সার্বক্ষণিক সবকিছু মনিটরিং করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত  সোবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল এবং একই সাথে হালকা ঝড়ো হাওয়া ছিল।

ছবি- শ্যামনগরে ঘূনিঝড় সিত্রাং এর প্রভাবে আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী পরিবার।




Tag
আরও খবর