নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বুধহাটায় প্রধান শিক্ষকের অপসারণ ও সদস্যদের মতামতে সভাপতি নির্বাচনের দাবিতে ঝাড়ু মিছিল

আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুলের দূর্নীতিবাজ প্রধান শিক্ষক দাউদ হোসেনকে অপসারণ ও নবনির্বাচিত অভিভাবক সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল বিকাল ৪.৩০ টায় স্কুল চত্বর থেকে অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে মিছিল বের করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, বুধহাটা বাহাদুরপুর ভূবোন মোহন কলেজিয়েট স্কুলের দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শতশত নারী-পুরুষের অংশ গ্রহনে ঝাড়ু মিছিলটি বাসস্ট্যান্ড ও বিভিন্ন সড়ক ঘুরে স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অভিভাবক রফিকুজ্জামান বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত ১৫ অক্টোবর প্রতিষ্ঠানের গভর্নিং বডি নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাাকিম সমর্থিত ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু সমর্থিত দু’টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মাহবুবুল হক ডাবলুর প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করে। কিন্তু নির্বাচনের পূর্বে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপিকে ভুল বুঝিয়ে সুকৌশলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সভাপতি পদে অধিষ্ঠিত হতে ডিও লেটার নিয়েছেন। বিষয়টি নিয়ে নবনির্বাচিত অভিভাবক সদস্য, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। তার সময়ের দুর্নীতি ঢাকতে ও শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দিতে তাকে সহযোগিতা করছেন দাতা সদস্য ইসমাইল হোসেন। দুর্নীতি ও স্বজনপ্রীতিতে ভরে গেছে প্রতিষ্ঠানটি। প্রধান শিক্ষককে বয়স উত্তীর্ণের পরও মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে অবৈধ নিয়োগে বহাল আছেন প্রধান শিক্ষক। স্কুলে ঘর বরাদ্দ, নিয়োগ বানিজ্যসহ রয়েছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। মিছিলে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। 

Tag
আরও খবর