নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গায়ালডাঙ্গা ফকিরবাড়ী হাইস্কুলের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

 আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী হাই স্কুলের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।
স্কুলের ৪৫৬ জন ভোটারের মধ্যে ২৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৩৩ টি ভোট বাতিল করা হয়। চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা সমর্থিত প্যানেলে সাধারণ অভিভাবক সদস্য পদে নজরুল ইসলাম ১৬৩ ভোট, এসএম জুলফিকার আলী ১৬৩ ভোট, চন্দ্রকান্ত মন্ডল ১৬০ ভোট, রিপন গাজী ১৫৯ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে চামেলী রানী সরদার ১৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বি মহিউদ্দীন ফকির প্যানেলে রবিউল ইসলাম ৭৪ ভোট, এসএম হাবিবুল্লাহ ৬৮ ভোট, আবু হাসান ফকির ৬২ ভোট, শংকর প্রসাদ মন্ডল ৫৩ ভোট ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রোজিনা খাতুন ৮৫ ভোট পান।  
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ হাসানুজ্জামান। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আশাশুনি থানার এসআই নজরুল ইসলাম, এএসআই ইমরান হোসেন। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির, স্কুলের সাবেক সভাপতি আবুল কালাম, ইউপি সদস্য রকিবুজ্জামান, হাফিজা খাতুন তমা, প্রধান শিক্ষক প্রমুখ ভোট চলাকালে উপস্থিত ছিলেন।    
 

Tag
আরও খবর