নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্যামনগরে সোনার গহনা,টাকা মোবাইল ছিনতাই

শ্যামনগরে সোনার গহনা,টাকা মোবাইল ছিনতাই
রনজিৎ বমন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার শ্যামনগরে দুর্গা পূজার বিজয়া দশমী দেখতে যাওয়ার পথে ভাই-বোনকে পিটিয়ে সোনার গহনা, টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের শফি মার্কেটের পাশে। তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের বনমালী মন্ডলের স্ত্রী স্বরবানী মন্ডল ও তার ভাই চন্দন মন্ডল।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্বরবানী মন্ডল বলেন, বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন উপলক্ষে রমজাননগর বাপের বাড়ি থেকে ভাই চন্দনকে নিয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মানিকখালি ব্রিজে যাচ্ছিলাম। পথিমধ্যে বিকেল ৫ টার দিকে তারা রমজাননগর শফি মার্কেটের কাছাকাছি পৌঁছালে রমজাননগর গ্রামের মোক্তার গাজীর ছেলে মতিউর রহমান মোটর সাইকেল নিয়ে সামনে বাধা দেয় এবং সাথে সাথে আর কয়েক জন এসে আমার ও আমার ভাইকে মারতে থাকে। এক পর্যায়ে এসে তারা আমার সোনার গহনা, টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। তারা আমার হাতের সোনার রুলি খুলে নেয়ার চেষ্টা করে কিন্তু খুলতে না পেরে আমার হাত ধরে মুচড়ে দেয় ফলে আমার হাতের শাঁখা ভেঙে যায়। হাতও ভেঙে গেছে কিনা বলতে পারাছি না তবে হাতে বল নেই। এছাড়াও তারা আমার শাড়ি ধরে টানাটানি করে। এসময় এলাকার লোকজন চলে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্যামনগর থানার উপপরিদর্শক রিপন কুমার মল্লিক জানান, এ ঘটনায় স্বরবানী মন্ডল বাদি হয়ে বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর