আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ হতে বঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যুবক ও বয়স্কদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তালা উপজেলা সহ সাতক্ষীরা জেলার ৬টি উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা কার্য্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধিন, ৪ বছর মেয়াদী আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম (পিইডিপি-৪) বাস্তবায়নের জন্য যেসকল নীতিমালা বা নির্দেশনা রয়েছে তার কোনও কিছু না মেনে বরাদ্দের টাকা হরিলুট করা হচ্ছে। এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সরকারের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে সাতক্ষীরা জেলা পর্যায়ের কর্মকর্তা এবং বাস্তবায়নকারী সংস্থা সাস পরস্পর যোগসাজসে লুুটপাটের মহোৎসবে মেতে উঠেছে। সাতক্ষীরা জেলায় অল্প সংখ্যক ঝরে পড়া শিশু শিক্ষার্থী থাকলেও কাগজে কলমে এই সংখ্যা সাড়ে ১২ হাজার দেখিয়ে প্রকাশ্যে লুটপাট চালানো হচ্ছে। বর্তমান বৈশ্বিক মন্দার সময়ে সরকারের কোটি কোটি টাকা লুটপাটের ঘটনায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।
২ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে