নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় শ্যামনগর সাংবাদিদের সাথে মতবিনিময় জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুল্লাহ ঝড়ু

 সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দু’তলা ভবনে ১৭ সেপ্টেম্বর বিকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন জেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ খলিলুল­াহ ঝড়–। এ সময় তার সাথে ছিলেন পারুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম, শ্যামনগরের আবুল কাশেম গাইন ও মেম্বর দোলনা। বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি ও জেলা যুব একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মো খলিলুল্লাহ ঝড়ু বলেন- জেলা পরিষদের সকল প্রকার আর্থিক সংশ্লিষ্ট কাজে স্বচ্ছতা নিশ্চিত করবো। সুবিধা বঞ্চিত এলাকার জন্য বিভিন্ন প্রকল্প প্রণয়ন করে দেশীয় এবং আন্তর্জাতিক দাতা সংস্থার মাধ্যমে  আর্থিক সহায়তা আনতে চেষ্টা করবো। জেলা পরিষদের জলাধার সমূহ সংস্কারের করে, পানি বিশুদ্ধকরণ করে পাইপ লাইনের মাধ্যমে সুপেয় খাওয়ার পানি সরবরাহ করার প্রকল্প গ্রহণ করবো। প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্য ভাইদের সংশ্লিষ্ট করে স্বচ্ছতা, জবাবদিহিমূলক এবং দুর্নীতি মুক্ত জেলা পরিষদ গঠন করার চেষ্টা করবো। অতীত -বর্তমান সময়ে সাতক্ষীরা জেলা পরিষদ ন্যায্য অধিকার থেকে মানুষ বঞ্চিত। তিনি আরও বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি একজন সচেতন প্রগতিশীল ব্যক্তি হিসেবে সাতক্ষীরার জনগনের পাশে থাকতে চাই। দীর্ঘদিন যাবৎ আত্ম মানবতার সেবা ও দুর্যোগকালে সাতক্ষীরার অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকেছি আন্তরিকতার সাথে। অবহেলিত জনপদের সুবিধা বঞ্চিত যে যখন আমাকে স্মরণ করেছে আমি তার পাশে থেকে সহায় হয়েছি। আগামীতেও জনপ্রতিনিধিদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে আপনাদের সাথে নিয়ে দুর্ণীতি ও স্বজনপ্রীতি মুক্ত জেলা পরিষদ উপহার দিতে চাই। সরকারি সকল দান অনুদান ও প্রকল্পগুলো আলোচনার মাধ্যমে  বন্টন করা হবে। ইতিপূর্বে জেলা পরিষদকে দুর্ণীতি ও  স্বজনপ্রীতিতে পরিণত করেছিল। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সংকটে প্রতি জেলার জন্য সময়োপযোগী সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে জেলার ২২ লক্ষ মানুষের সুপেয় পানি খাওয়ার ব্যবস্থা করা, গ্রামীন অবকাঠামো উন্নয়নে অংশীদার সমৃদ্ধ প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা, জেলায় অতীতের অসঙ্গতি ও পক্ষপাতমূলক প্রকল্প বরাদ্ধ না দিয়ে উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে বরাদ্ধ প্রদান করা এবং প্রভাবমুক্ত, দুর্ণীতিমুক্ত, জেলা পরিষদ গঠনের মাধ্যমে শতভাগ ইশতেহার বাস্তবায়নের জন্য সচেষ্ট থাকবো। মতবিনিময়ে ৮টি জেলার ২০১৮-২০১৯ থেকে ২০২১-২০২২ সালের জেলা পরিষদের বাজেটের বরাদ্ধ উঠিয়ে ধরেন। মত বিনিময়ের সময় শ্যামনগর প্রেসক্লাবের কর্তব্যরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর