নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আশাশুনি থানা পরিদর্শনে এসপি মনিরুজ্জামান

সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আশাশুনি থানা পরিদর্শন করেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি আশাশুনিতে আগমন করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম এসপি মনিরুজ্জামানকে থানায় প্রবেশের সাথে সাথে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ওসির নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। অভিভাবদন পর্ব শেষে এসপি মনিরুজ্জামান পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের সাথে ভাল ব্যবহার করতে হবে, মানুষদেরকে বুঝিয়ে বলতে হবে। খারাপ ও অসৌজন্যমূলক আচরণ করা যাবেনা। এলাকা থেকে মদ জুয়া নির্মূল করতে হবে। এসবের সাথে কোন পুলিশ জড়িয়ে থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট ধারন করতে ক্যামেরা বা মোবাইল ক্যামেরা ব্যবহার করতে হবে। পুলিশ সুপার আরও বলেন, আমি জেলা পুলিশের অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছি। জেলা পুলিশের সকল সুবিধা অসুবিধা আমি দেখব। আমার কাজ তোমাদের কল্যাণে যেমন কাজ করা। অন্যদিকে, আইন শৃঙ্খলা রক্ষায় অপরাধ কর্মকান্ড দমনে সবসময় প্রস্তুত থাকা তোমাদের কর্তব্য। আলোচনা শেষে তিনি থানা বিল্ডিংয়ে গমন করে জুনিয়র সেরেস্তাসহ গুরুত্ব পূর্ণ রেজিস্টার, অস্ত্রাগার, ব্যারাক, মেস প্রভৃতি পরিদর্শন করেন। তিনি থানার সার্বিক পরিবেশ ও কর্মকান্ড সম্পর্কে খোজখবর নেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাশ, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহম্মেদ উপস্থিত ছিলেন।
পরে আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ পৃথক ভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

Tag
আরও খবর