নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মিঠাপুকুরে গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল



রংপুরের মিঠাপুকুর উপজেলায়  ২১ শে আগষ্ট  গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।  অনুষ্ঠানের শুরুতে উপজেলা আওয়ামীলীগের  আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলায় এসে শেষ হয়।উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধু মুর‌্যাল ও মুক্তিযোদ্ধা পরিষদ চত্ত্বরের মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া সভাপতিত্বে উপজেলা বেগম রোকেয়া অডিটেরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত কোষাধাক্য মিঠাপুকুর-৫ আসনের জাতীয় সাংসদ মাটি ও মানুষের নেতা হাবিবুরন্নবী আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,লাবণ্য প্রকল্পের প্রধান সমন্বয়কারী,সাংসদ সহধর্মিনী রেহানা আশিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের  কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা  উপ কমিটি সদস্য, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার,  
চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম টুটুল সহ প্রমূখ।



Tag
আরও খবর