নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় ৪র্থ কাব ক্যাম্পুরী ‘শাহ আব্দুল মান্নান কাব মেলা’র উদ্বোধন

উদ্বোধন

“কাবদের একতা, দেশে আসবে স্বচ্ছতা” এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় ৪র্থ কাব ক্যাম্পুরী মরহুম শাহ আব্দুল মান্নান কাব মেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কাব মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।

বাংলাদেশ স্কাউটস পীরগাছা উপজেলা কমিশনার সাদেকুল ইসলামের সভাপতিত্বে এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়ার রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর ও নীলফামারী অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, দিনাজপুর অঞ্চলের ডিআরসি আল আমিন রাজা, জেলা স্কাউটসের সহসভাপতি খন্দকার মতিয়ার রহমান ও জেলা স্কাউটস সম্পাদক আব্দুর রহিম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুকুল চন্দ্র রায়, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খুসিসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও প্রার্থনা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তোলন করা হয়। পরে গ্র্যান্ড ইয়েল প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাব ক্যাম্পুরীর উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, “কাব স্কাউটিং শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতের যোগ্য নাগরিক গড়ে তুলতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

জানা যায়, পাঁচ দিনব্যাপী এই কাব ক্যাম্পুরীতে উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে। ক্যাম্পুরীতে শারীরিক কসরত, দলগত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কাউটিং প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রমসহ নানা শিক্ষামূলক আয়োজন রাখা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর কাব মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্যাম্পুরীর সকল আয়োজন শেষ হবে।

আরও খবর