নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় বিজয় দিবসে খেলোয়াড় কল্যাণ সংঘের পরিচ্ছন্নতা অভিযান

মহান বিজয় দিবসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পীরগাছা খেলোয়াড় কল্যাণ সংঘ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে খেলোয়াড় কল্যাণ সংঘের সদস্যরা বিদ্যালয় চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। এসময় পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণকারীরা হাতে গ্লোভস, মাথায় সার্জিক্যাল ক্যাপ পরিধান করে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সচেতন করা হয়। 

খেলোয়াড় কল্যাণ সংঘের আহম্মদ হোসেন বলেন, মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খেলাধূলার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতেই সংগঠনটি নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করছে।

পরিচ্ছন্নতা অভিযানে খেলোয়াড় কল্যাণ সংঘের বিভিন্ন পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক ছাড়াও এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রানা, রয়েল, তপন, ইমন, মামুন, জাহাঙ্গীর, রিপন, রতু, হামিদুল, জাহিদ, রতন, আব্দুল মতিন, জাবির, রাজা, শিপন, কনক এবং সজীব সহ আরও অনেকে।

আরও খবর