নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শাড়ি, লুঙ্গি ও টাকার জন্য নির্বাচন হউক-এজন্য জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ প্রাণ দেয়নি-বজলুর রশিদ মুকুল

পীরগাছা উপজেলা জামায়াতের আমির ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ মুকুল বলেছেন, এদেশের ইসলামী দলগুলো আজ এক মঞ্চে সমবেত হচ্ছে। এদেশে যেন জুলুম, বঞ্চনা, দুর্নীতির অবসান ঘটে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবির একটিই স্লোগান-এই ৫৪ বছরে আমরা সবদলের শাসন দেখেছি, এবারে আমরা জামায়াতে ইসলামীসহ সব ইসলামী দলের শাসন দেখতে চাই।

বুধবার (৩ ডিসেম্বর) রংপুর কালেক্টরেট ঈদগাহ্ মাঠে পাঁচ দফা দাবিতে আট দলের রংপুরে বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে পীরগাছা ইউনিয়ন জামায়াতের আয়োজিত স্বাগত মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সেই সনাতন পদ্ধতি শাড়ি, লুঙ্গি ও টাকার বিনিময়ে নির্বাচন হউক-এজন্য জুলাই আন্দোলনে দুই হাজার মানুষ প্রাণ দেয়নি। আমরা দেখছি; সেই পুরনো কায়দায় রংপুর-৪ আসনে নির্বাচন শুরু না হতেই আবারও সেই সনাতন পদ্ধতি শুরু হয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি আমাদের প্রতিপক্ষ রাজনীতি দলের প্রতি আহবান জানাব, আসুন আদর্শিক গণতান্ত্রিক চর্চা করি। আমরা ওই সনাতনী পদ্ধতির শাড়ি, লুঙ্গি, গামছা দিয়ে মানুষকে প্রতারিত না করি। খেটে খাওয়া মানুষদের সাথে আর যেন প্রতারনা করা না হয়। 

পীরগাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, বায়তুল মাল সম্পাদক রমজান শেখ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজন। এর আগে একটি স্বাগত মিছিল পীরগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

আট দলের পাঁচ দফা দাবিগুলো হলো- জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

আরও খবর