নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় গর্ত রাস্তায় মাটি ভরাট করে দিলো অন্নদানগর ইউনিয়ন জামায়াত

মাটি ভরাট

রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামে দুই কিলোমিটার রাস্তায় মাটি ভরাট করে দিলেন স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ওই গ্রামের আব্দুস সামাদ মহুরীর বাড়ির পাশে বিশাল গর্তে মাটি দিয়ে ভরাট করে দেন তারা।

এসময় রাস্তায় মাটি ভরাট করার কাজে সহযোগিতা করেন অন্নদানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাইসুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সেক্রেটারী দেওয়ান ইউনুস আলী, ৯নং ওয়ার্ড সভাপতি রাজু মিয়া, ৬নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী। এসময় বড়দের মাটি ভরাটের কাজ দেখে ছোট ছোট শিশুরাও স্থির থাকতে পারেনি। তারাও  মাটি ভরাট কাজে সহযোগিতা করে। এ যেন নিজ এলাকায় রাস্তা সংস্কারের কাজে নিজেই তারা সংস্কারক হয়ে উঠেছিল।    

অন্নদানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি রাইসুল ইসলাম বলেন, আমরা অন্নদানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগজীবন গ্রামের দুই কিলোমিটার রাস্তায় মাটি ভরাট করে দিয়েছি। রাস্তার পাশে দুই কিলোমিটার রাস্তা প্রায় দুই বছর আগে ১৫ ফিট গভীর একটি গর্ত হয়েছিল।

এর ফলে এই রাস্তা দিয়ে মানুষ সঠিকভাবে চলাচল করতে পারছিলেন না। আমরা শুক্রবার স্থানীয় জামায়াত নেতা-কর্মীদের সহযোগিতা নিয়ে রাস্তাটি মেরামত করি। এর ফলে এখন থেকে সকল ধরনের যানবাহন সহজেই চলাচল করতে পারবে।


আরও খবর