নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্বতন্ত্র সাংসদ প্রার্থী শাহ আলম বাসার

মতবিনিময়

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শাহ আলম বাসার পীরগাছার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে পীরগাছা প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় করেন তিনি।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে শাহ আলম বাসার বলেন, পীরগাছা-কাউনিয়া একটি অবহেলিত এলাকা। এই এলাকায় কোন গার্মেন্টস নেই। প্রচুর জায়গা আছে গার্মেন্টস করার মতো। এখানে যদি গার্মেন্টস করা যায় তাহলে হাজার হাজার বেকার মানুষ এখানে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারবেন।

তিনি বলেন, আমার কোন রাজনৈতিক দল নেই। আমার দ্বারাই উন্নয়ন সম্ভব। আপনারা হয়তো অনেকে জানেন না, এলাকার উন্নয়নের জন্য কত টাকা বাজেট হয়। আমি যদি নির্বাচিত হই তাহলে এই এলাকার জন্য কত টাকা বাজেট হয়, কোন খাতে কত বাজেট এবং তা বাস্তবায়নে উন্মুক্ত করব। আপনারা অনেক রাজনৈতিক নেতাদের অনেকবার নির্বাচিত করেছেন, একবার অরাজনৈতিক ব্যক্তিকে নির্বাচিত করুন। স্বাধীনতার এই ৫৪ বছরের যা উন্নয়ন হয়নি আমি তার চেয়ে বেশি করে দেখাবো-ইনশাআল্লাহ।   

তিনি আরও বলেন, আমি কখনো নিজের কথা ভাবিনি। যতটুকু সম্ভব মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতা করেছি। স্বতন্ত্র থেকেও উন্নয়ন করা সম্ভব হয়। দুই উপজেলায় এখনো অনেক ব্রিজ, কালভার্ট এমনকি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভূক্ত করা হয়নি, আমি যদি ক্ষমতায় যাই তাহলে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একযোগে এমপিওভূক্ত করব। কারণ অনেক শিক্ষক আছেন এখনো শিক্ষকতা করে যাচ্ছেন, তারা কোনো বেতন পাচ্ছেনা।

পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, সহসভাপতি ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল ইসলাম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সদস্য মনোয়ার হোসেন সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজু আহমেদ, শামছুজ্জোহা আলমগীর, শাহিন মিয়া সহ আরও অনেকে।    

উল্লেখ্য, শাহ আলম বাসার উপজেলার অন্নদানগর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা ডাক্তার ফজর আলীর ছেলে। তিনি কাউনিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগমের ভাই। সাবেক গ্রামীণ ব্যাংক এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী সদস্য এবং অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ সালের ছাত্র ছিলেন।

আরও খবর