নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এনসিপি একটি নতুন সংগঠন হলেও এর বার্তা পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এনসিপি একটি নতুন সংগঠন। কিন্তু কাউনিয়া-পীরগাছায় এনসিপির বার্তা পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে। আমরা কাউনিয়া-পীরগাছার মানুষ এ নবান্ন মেলায় আসতে পেরে যতটা খুশি হয়েছি আমরা সেইদিনে আরও বেশি খুশি হয়ে পীরগাছা-কাউনিয়ার পাড়ায় পাড়ায় আনন্দ মিছিল করব। 

রোববার (১৬ নভেম্বর) দিনব্যাপী পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের বালুর মাঠ (আশ্রয়কেন্দ্রের পুকুরপাড়ে) নবান্ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশি সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। এ সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে। স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে ও এনসিপির সার্বিক সহযোগিতায় এই নবান্ন মেলাটি অনুষ্ঠিত হয়।

এর আগে আখতার হোসেন ঘোড়ার গাড়িতে চড়ে নবান্ন মেলায় এসে গ্রামীণ ঐতিহ্যের খেলা হাডুডু খেলা উপভোগ করেন। এসময় তিনি হরেক রকমের পিঠা-পুলি, খেলনা ও রংবেরঙের জিনিসপত্র, কৃষিশিল্পের কারুকার্য, জুলাই যোদ্ধাদের স্থির চিত্রসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সকাল থেকে শুরু করে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সকল স্তরের মানুষ মেলা দেখতে ভীড় করেন। পরে সাঁতার প্রতিযোগিতায় ও হাডুডু খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আখতার হোসেন।

সংগঠক শামিম হোসেনের পরিচালনায় এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা এনসিপির প্রধান সময়ন্বক আব্দুল্লা আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, এবিএম মিজানুর রহমান সানা, বাবুল আখতার, মাহাবুর রহমান মিঠু, আবুল কালাম আজাদ, ফজলুর রহমান, সদস্য ইসমাইল হোসেন ইমন সহ আরও অনেকে। 

আরও খবর