নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জনগণের সেন্টিমেন্ট এখন দাঁড়িপাল্লার পক্ষে-পীরগাছায় এটিএম আজম খান

রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, একমাত্র রাজনৈতিক দল জামায়াত, রাজপথে সংগ্রামে নেমেছে। এজন্য এদেশের স্বাধীনতাকামী মানুষ, সার্বভৌমত্ব যারা শ্রদ্ধা করে এবং জামায়াতের নেতৃত্বকে সঠিক নেতৃত্ব ভাবছে তারাই বলছে সবাইকে দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ! সামনে নির্বাচনে বিশেষ করে রংপুর-৪ আসনে জামায়াতের গণজোয়ার শুরু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়ন জামায়াতের আয়োজনে সাতদরগা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।  

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে কাচা রাস্তা তো পাকা করা হবেই! সেই সঙ্গে অনেক প্রতিষ্ঠান দুর্নীতির কারণে, দলীয়করণ না হওয়ার কারণে, ঘুষ না দেওয়ার কারণে এমপিওভূক্ত করা হয়নি। সেসব প্রতিষ্ঠান এমপিওভূক্ত করা হবে। জামায়াত ঘুষের বিরুদ্ধে অবস্থান নেবে, দুর্নীতিকে কবর দেবে, চাঁদামুক্ত দেশ গড়বে-এসব জামায়াত করবে বলে অনেকের বিশ্বাস অর্জন হয়েছে। জনগণের সেন্টিমেন্ট এখন দাঁড়িপাল্লার পক্ষে। 

তিনি আরও বলেন, জামায়াত খুব গঠনমূলক কাজ করে। আমরা সরকারে ছিলাম না অথচ আমাদের বিরুদ্ধে বিরোধীতা এমন চরম পর্যায় ছিল-জামায়াতে ইসলামী নামটা উচ্চারণ করাটাই অনেক কঠিন ছিল। কিন্তু জামায়াত তার গঠনমূলক কাজ চালিয়ে গেছে। ফাঁসির রশিতে চুমে খেয়ে জামায়াত জনগণের মধ্যে আরেকটা উদাহরণ পেশ করতে পেরেছে, জামায়াত জনগণের জন্য, সার্বভৌমত্বের জন্য, জনগণের শান্তির জন্য, দেশের জন্য জামায়াতকে ফাঁসির দড়ি ঝুলিয়ে মৃত্যুবরণ করতে হয় তবুও জামায়াত দেশকে পালাবে না। দেশেই থেকে জনগণের মুক্তির জন্য আন্দোলন করছে। জনগণের মুক্তি দেওয়ার প্রধান কাজ হচ্ছে পার্লামেন্টে যাওয়া। এজন্য জনগণ এটা বিশ্বাস করেছে। 

এটিএম আজম খান বলেন, সারাদেশেই জামায়াতের একটা গণজোয়ার শুরু হয়ে গেছে। আমি আশা করি এই গণজোয়ার ঠেকাতে গেলে অনেক দুঃসাহসের দরকার আছে। সত্যের দিকে জনগণ এগিয়ে যেতে চাচ্ছে। যুবকরা এগিয়ে এসেছে, ছাত্ররা এগিয়ে আসছে, নারীরাও এগিয়ে এসেছে, শ্রমিক, কৃষক, জনতা সবাই এগিয়ে আসছে। এ চেতনা যেন বায়ান্নর চেতনা, এ চেতনা যেন একাত্তরের স্বাধীনতার চেতনা, এ চেতনা যেন ৩৬ জুলাই এর চেতনা, আগামীর চেতনা যেন সৎ, দক্ষ, নির্ভেজাল লোক পার্লামেন্টে পাঠানোর চেতনা। জামায়াতের নেতৃবৃন্দকে পার্লামেন্টে জনগণ পাঠাতে চায় এই চেতনায়!

অন্নদানগর জামায়াতের সভাপতি রাইসুল ইসলামের সভাপতিত্বে ও নাজমুল ইসলাম লাভলুর পরিচালনায় এসময় বক্তব্য দেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ। 

আরও খবর