নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এমপি নয়, সেবক হতে চাই-পীরগাছায় এটিএম আজম খান

এটিএম আজম খান

রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জামায়াতের মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন বলেছেন, রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় নীতি। কারণ মিথ্যা আর রাজনীতি একসাথে চলেনা, চাঁদাবাজ আর রাজনীতি একসাথে চলেনা, দাঙ্গাবাজ আর রাজনীতি একসাথে চলেনা, সন্ত্রাস আর রাজনীতি একসাথে চলেনা। জামায়াতের লোকেরা কখনো দুর্নীতি করে নাই। পূর্ববর্তী রাজনৈতিক দলগুলো জনগণকে ধোকা দিয়েছে। যেমন-বিধবা, বয়স্ক, মাতৃকালীন, প্রতিবন্ধী ভাতার নামে তারা ঘুষ নিয়েছে। একটি মসজিদ-মন্দিরে বরাদ্দ দিলে অর্ধেক ভাগ নেতাদের দিতে হতো। এমনকি প্রণোদনার সার, বীজ, ঔষধ প্রকৃত কৃষকরা পায় না। যারা সরকারে থাকে তাদের দলীয় লোকেরা পায়। দেশের এই ৫৪ বছরের ইতিহাস জনগণের বুকে লিপিবদ্ধ আছে। যার কারণে জনগণ এবারে ভাবছে-সবাইকে দেখা শেষ এবার জামায়াতকে দেখব। 

বুধবার (৫ নভেম্বর) রাতে পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদ সংলগ্ন এলাকায় ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা, ন্যায়নীতির মার্কা দাঁড়িপাল্লা, মানবিক বাংলাদেশ গড়ার মার্কা দাঁড়িপাল্লা। আমি পীরগাছা-কাউনিয়ার এমপি নয়, সেবক হতে চাই! আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে তাহলে নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের সঙ্গে নিয়ে পীরগাছা-কাউনিয়ার উন্নয়ন করব। যদি না হতে পারি তাহলে যিনি নির্বাচিত হবেন জনগণের স্বার্থে আমি তাকে সহযোগিতা করব। 

এটিএম আজম খাঁন বলেন, অধিকার আদায়ের জন্য, দুর্নীতিকে কবর দেওয়ার জন্য, ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গড়ার জন্য, জনগণের অধিকার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, শিক্ষাঙ্গন থেকে ছাত্রদের হাত থেকে অস্ত্রের পরিবর্তে কলম তুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য, এদেশের জনগণের মুখে হাসি ফোটানোর জন্য, পীরগাছা-কাউনিয়ার সার্বিক উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

তিনি বলেন, জুলাই সনদ আইনি ভিত্তি দিতে হবে, পিআরের জন্য গণভোট নভেম্বরে দিতে হবে। কারণ দেশে কালো টাকার সয়লাব, মনোনয়ন বাণিজ্য। 

তিনি আরও যোগ করে বলেন, যে দলের মহাসচিবের ঘোষণা প্রত্যাখান করে দেশের কয়েক জায়গায় বাস পুড়ল, রাস্তা অবরোধ করলো এবং মানুষের শান্তিতে বিঘ্ন ঘটালো-জাতি জানতে চায়, যারা নিজের দলের ঘোষণা, নিজের নেতার ঘোষণা, নিজের দলের লোকেরাই মানেনা। সেই দল সামনে সরকার হলে, জনগণের উপকার করতে পারবেনা।

বাজার ওয়ার্ড জামায়াতের সভাপতি আলতাব মুন্সীর সভাপতিত্বে ও পীরগাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, জেলা যুববিভাগের সেক্রেটারী ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল সহ অনেকে। 

আরও খবর