নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় গোলাম রহমান কলেজ এইচএসসি পরীক্ষায় তৃতীয় স্থান করায় আনন্দ র‌্যালী

আনন্দ র‌্যালী

রংপুরের পীরগাছায় গোলাম রহমান কলেজ ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করায় আনন্দ র‌্যালী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ বাজার সংলগ্ন কলেজ হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে ঢাকঢোল বাজিয়ে এক আনন্দ র‌্যালী কলেজ মাঠ থেকে শুরু হয়ে নেকমামুদ বাজার, তারা বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজে গিয়ে মিলিত হয় মিছিলটি। একই সঙ্গে নতুন ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

গোলাম রহমান কলেজের অধ্যক্ষ শ্যামলী বেগম শেলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন গোলাম রহমান ফাউন্ডেশনের সভাপতি ফারজানা ইয়াসমিন মুনমুন, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রউফ, কলেজ প্রভাষক ফারহানা রুবি, শিক্ষার্থী মিল্লাত ও সুমাইয়া আক্তার।

কলেজ প্রভাষক বিমল কুমারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রভাষক আবুল কালাম আজাদ, খালিদ হাসান খোকন, ফুল বাবু, সেলিম মিয়া, শারমিন আক্তার, আব্দুল্লাহ আল নোমানসহ আরও অনেকে। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে গোলাম রহমান কলেজের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। 

উল্লেখ্য, গোলাম রহমান কলেজটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠা করেন পীরগাছার গর্ব গোলাম রহমান বাবু নামে একজন শিক্ষানুরাগী। প্রতিষ্ঠার পর মাত্র তিনবছরে উপজেলা পর্যায়ের এইচএসসি পরীক্ষায় তৃতীয় স্থানের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। তাদের এ অর্জনে সাধারণ মানুষ সহ অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি এধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।    

আরও খবর