নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছা পোল্ট্রি খামারের চার লক্ষ টাকার মালামাল চুরি, থানায় অভিযোগ

রংপুরের পীরগাছায় একটি পোল্ট্রি খামারের প্রায় চার লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের কিসামত ছোট ঝিনিয়া গ্রামের মামুনের খামার সংলগ্ন ‘মেসার্স পীরগাছা পোল্ট্রি খামারে’ এ চুরির ঘটনা ঘটে। লাগাতার এ চুরির ঘটনায় খামারের মালিক শামছুজ্জামান খাঁন বাদি হয়ে স্থানীয় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের সূত্র ধরে বুধবার (১৫ অক্টোবর) ঘটনার স্থান পরিদর্শন করেন থানা এসআই মোস্তফা কামাল ও এএসআই শাহিন মিয়া। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম সংবাদে প্রকাশ করা হয়নি।  

জানা যায়, ব্যবসায়ী শামছুজ্জামান খাঁনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স পীরগাছা পোল্ট্রিফার্ম’। দীর্ঘদিন ব্যবসাটি সুনামের সাথে পরিচালনা করে আসছিলেন তিনি। পোল্ট্রিফার্মটি স্থাপনের পর থেকে স্থানীয় কিছু বখাটে ও মাদকাসক্ত যুবক শামছুজ্জামান খাঁনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২১ সেপ্টেম্বর শামছুজ্জামান খাঁন জরুরী কাজে ঢাকায় চলে আসেন। 

এই সুযোগে বখাটেরা জিআই জাল কেটে তার খামারের ইলেকট্রিক মটর ২টি, ২৫টি সিলিং ফ্যান, সোলার প্যানেলের ব্যাটারী ১টি, টিউবওয়েল ৫টি, লোহার এঙ্গেল, পণ্য মাপার যন্ত্র, ওয়েট পাথর, ২টি ইলেকট্রিক ড্রিল মেশিন, স্যালো ইঞ্জিন ও জেনারেটরসহ মোট চার লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে প্রত্যক্ষদর্শী মাইদুল ইসলাম ও চাঁন মিয়া বিষয়টি শামছুজ্জামান খাঁনকে জানালে তিনি থানায় একটি এজাহার দায়ের করেন।

দীর্ঘদিনের খামারের কেয়ারটেকার সুমন মিয়া চুরি হয়ে যাওয়া স্থান ঘুরে ঘুরে দেখান সাংবাদিকদের। তার কথা ও এজাহারের বর্ণনা অনুযায়ী এ সংবাদ লেখা হয়। স্থানীয় বাসিন্দা চাঁন মিয়া বলেন, চোরেরা সংঘবদ্ধভাবে একের পর এক খামারের মালামাল চুরি করে নিয়ে গেছে। তারা অধিকাংশই যুবক নেশার সাথে জড়িত।  

পীরগাছা থানা ওসি রোমেল বড়ুয়া জানান, এজাহারের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

আরও খবর