নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

পীরগাছায় গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

রংপুরের পীরগাছা উপজেলা গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড সংলগ্ন ভবনে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন কার্যালয়টির উদ্বোধন করা হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এমএ জিহাদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুষার, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল রতন ও সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এমএ জিহাদ পাটোয়ারী তার বক্তব্যে বলেন, আমরা জনগণের পাশে থাকবো। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবো এবং পীরগাছাকে গণঅধিকার পরিষদের ঘাঁটি হিসেবে তৈরি করবো।    

শেরে খোদা আসাদুল্লাহ বলেন, গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এই কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গণঅধিকার পরিষদ জনগণের কণ্ঠস্বর। আমরা দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যাব। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করেন উপজেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। 

আরও খবর